Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দোকানের কর্মচারী আটক

চবি করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৭:৩৫

অভিযুক্ত ব্যক্তি।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকানের কর্মচারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভুক্তভোগীর সহপাঠীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. শাহিন শেখ (২৫) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি খাবারের দোকানের কর্মচারী।

জানা যায়, বিকেলে ক্লাস শেষে চট্টগ্রাম নগরগামী ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। এ সময় শাহিন তাকে শ্লীলতাহানির চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। এ সময় ভুক্তভোগীর সহপাঠীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়। পরে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরে নেওয়া হয়। সেখান থেকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে থানার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

সারাবাংলা/এমআর/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর