Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১০:৪২ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৩:১৬

দুর্ঘটনায় বাসের সামনে ভেঙে গেছে।

পাবনা: পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামের সলিম প্রামানিক, তার স্ত্রী বুলু খাতুন এবং পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। এ ঘটনায় গুরুত আহত সলিম প্রামানিকের মেয়ে নাজমিন খাতুন ও নাতী রিয়াদ সরদার।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে নাতনী কেয়া খাতুনের লাশ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়িতে ফিরছিলেন সলিম প্রামানিক। এসময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ এবং বুলু খাতুন দু্ইজন নিহত হন।

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে সলিম প্রামানিক মারা যান। নিহত সলিম প্রামানিক ও বুলু খাতুন অ্যাম্বুলেন্সে থাকা মৃত কেয়ার নানা ও নানী। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর