Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচআরডিএস’র কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

সারাবাংলা ডেস্ক
১৬ জুলাই ২০২৬ ১৪:২১

নতুন কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হাসান জিহাদী

মানবাধিকার সুরক্ষায় কাজ করা সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS)’-এর কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাসান জিহাদী।

দায়িত্ব গ্রহণের পর সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কুড়িগ্রামের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে আমি সবার সহযোগিতা কামনা করছি, যেন আমরা সঠিকভাবে মানুষের অধিকার সুরক্ষায় কাজ করতে পারি।’

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক হাসান জিহাদী বলেন, ‘মানবাধিকার রক্ষার এই যাত্রায় আজ আমাদের ওপর বড় দায়িত্ব অর্পিত হলো। আমরা কুড়িগ্রামের প্রতিটি ওয়ার্ড পর্যায়েও মানবাধিকার রক্ষায় সচেতনতা তৈরি করতে এবং আইনি সহায়তার মাধ্যমে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। আমাদের কমিটি দলমত নির্বিশেষে মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাবে।’

সংগঠনটির পূর্ণাঙ্গ এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সামির সাকি মাহিন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে এ.এস.এম কামাল উদ্দিন হায়দার ও মো. রুকনুজ্জামান এবং বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদে আরো ২৫ জন দায়িত্ব পেয়েছেন।

মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠায় এই নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর