Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৯:৪৬

কলাপাড়া থানা।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে দুইজনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণচেষ্টার সহায়তাকারী হিসেবে অভিযুক্ত আলা মৃধাকে (৪৫) গ্রেফতার করেছে।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর মা জীবিকার সুবাদে ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন এবং শিশুটি ছোনখোলা গ্রামে তার নানির বাড়িতে থাকে। গতকাল (বুধবার) দুপুরে সে ঘরের বাইরে খেলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নেয়। ঘরে কেউ না থাকার সুবাদে শহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করে এবং আলা মৃধা বাইরে থেকে পাহারা দেয়। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয়রা ওই ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসি ব্যবস্থায় মিমাংসার চেষ্টা করা হয় এবং আলা মৃধা শহিদুলকে পালিয়ে যেতে সহায়তা করে।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ধর্ষণচেষ্টার সহায়তাকারীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর