Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় নির্জনা হত্যা মামলায় তার বাবা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২০:৫২ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ২৩:১৬

গ্রেফতার হওয়া প্রধান আসামি।

খুলনা: খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় চালানো এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং কেএমপি সদর থানা পুলিশের যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আলিম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা এবং মীর সোহরাব হোসেনের ছেলে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্ত ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, পারিবারিক কলহের জেরে নিহতের বাবা আলীম হোসেন আকাশ ও মা আরিফা ইয়াসমীন সীমা তাদের মেয়েকে হত্যা করেন। ঘটনার পর নিহতের মা আরিফা ইয়াসমীন সীমাকে আগেই গ্রেফতার করা হয়েছিল এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তবে ঘটনার পর থেকেই প্রধান আসামি আলীম হোসেন আকাশ আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি আকাশকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর