Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ০৯:০২ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১০:৩৫

নিহত মো. ইলিয়াস খান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। প্রথমে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও পূর্বের বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত ইলিয়াসকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে অভিযুক্ত রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর