Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১

লোকাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১১:৫৫ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৫:০৪

ঘটনাস্থলের ছবি।

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর কোতয়ালী থানার সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মোটরসাইকেলচালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুন্ড গ্রামের জমাত আলীর ঊষা (৩০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের ওপর সালামের মোড় থেকে ১৫০ গজ দক্ষিণে রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার খবর পেয়ে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার করে আইনি কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে এবং ঘাতক ট্রাক্টরের চালককে শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর