যশোর: যশোরে যাত্রা শুরু করেছে স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন। শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের চারখাম্বা মোড়ের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের পাশের ভবনের তৃতীয় তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বায়োজিন’র ২১তম শাখার যাত্রা শুরু হয়। জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ এই মুহূর্তকে গ্রাহকদের সঙ্গে উদযাপন করে বায়োজিন।
ফিতা ও কেক কেটে শাখাটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। গ্রাহকদের মাঝে এই আনন্দ আরও বেশি বাড়িয়ে দিতে বায়োজিনের সকল ডার্মো কসমেটিকস প্রোডাক্ট এবং অ্যাস্থেটিক স্কিনকেয়ার ট্রিটমেন্টে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে বায়োজিন বিশ্বস্ততার সঙ্গে স্কিনকেয়ার সেবা দিয়ে আসছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বায়োজিনে প্রোডাক্ট কিংবা ট্রিটমেন্ট—কোনো ক্ষেত্রেই মানের সঙ্গে আপস করা হয় না। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার সেবা সারা দেশে পৌঁছে দেওয়ার এই উদ্যোগের জন্য বায়োজিনকে আন্তরিক অভিনন্দন জানাই।’
প্রসঙ্গত, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বায়োজিন বাংলাদেশের মানুষদের সৌন্দর্য ও ত্বকের যত্নে পার্সোনালাইজড স্কিনকেয়ার প্রোডাক্ট ও সেবা প্রদান করে আসছে। বর্তমানে বায়োজিন কসমেসিউটিক্যালস দেশের বিভিন্ন অঞ্চলে ২১টি শাখা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কর্মীদের প্রায় ৮৩ শতাংশ নারী, যা নারীর কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।