Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেন্ট মার্টিনে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৫:৪৩

গাঁজাসহ আটক হওয়া ব্যক্তিরা।

কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ১০ কেজির বেশি গাঁজাসহ নয়জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

শনিবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি দল ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হলে নৌকাটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল নৌকাটিকে ধাওয়া করে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে নৌকাটি থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং নয়জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিরা হলেন টেকনাফের ট্যাংখালী এলাকার তাহের (৬০), তার ছেলে তারেক আজিজ (২৩), শাহরুখ আজিজ (২৬), সোহানা আজিজ (১৪), লেদা রোহিঙ্গা ক্যাম্পের মো. হালিম (৩৬), ট্যাংখালীর ওমর ফারুক (২৭), সিদ্দিক (২২), আব্দুল্লাহ্ (২৭) এবং টেকনাফ সদর ইউনিয়নের মুশকিলিয়া পাড়ার সিরাজ মিয়া (৫৫)।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মিডিয়া কর্মকর্তা সুজন বলেন, ‘মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর