Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারীর অনৈতিক ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১৪:৪১

সাময়িক বরখাস্ত অফিস সহকারী।

পটুয়াখালী: কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারী জলিলুর রহমানের অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর ওই অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর শুক্রবার (৩১ জুলাই) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অফিস সহকারী জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলিলুর রহমান অফিস সহকারী হলেও তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। পরে এক শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগেও বেশ কয়েকবার তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন শোনার পর পরই গত ২৭ জুলাই ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তাকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর