Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৬:৩৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৮:০০

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় মাহিন্দ্রাটি। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: জেলার কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন ও মাহিন্দ্রা সংঘর্ষে মাহিন্দ্রাচালক মো. বাবলু শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ৪ জনসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পাইকারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাবলু শেখ কালুখালী উপজেলা মাজবাড়ি ইউনিয়নের করদি গ্রামের সাদেক ডাক্তারের ছেলে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি ওভারটেক করার সময় রাজবাড়ীগামী মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় ও মাহিন্দ্রতে থাকা ৫ যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিস এসে গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিজ্ঞাপন

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, ‘মাহেন্দ্রাচালককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নিলোৎপল বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর