Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২০:৩৪

পাংশা মডেল থানা।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত শেখ নামের ১৫ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর কুষ্টিয়ার খোকসা থানার বসোয়া গ্রামের এরশাদ শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় শওকত শেখ শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাংশা থানার বসাকুষ্টিয়া এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে খোকসা থানা এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর