Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে ২ কিশোর কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ০৯:২১

নওগাঁ: নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে দুই কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুই কিশোর হলো, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)।

এর আগে বুধবার বিকেলে ধর্ষণের শিকার হয় ওই শিশু। শিশুটি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি বুধবার বিকেলে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এমতাবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কার্টুন দেখায়। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক শিশুটিকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে চাইলে ইসতিয়াক শিশুটির মুখ চেপে ধরে রাখে এবং কিশোর মারুফ পালাক্রমে ওই শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছেন। তাই সরকারের কাছে তিনি ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিশোর ইসতিয়াক ও মারুফকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর