Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১১:৫২

পাবনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

পাবনা: সদর উপজেলার জালালপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজা ও একটি গাড়িসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৯ আগস্ট) সকালে পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার প্রেস ব্রিফিংয়ের এ তথ্য দেন।

গ্রেফতার দুই মাদককারবারিরা হলেন— কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী চৌকিদার পাড়া খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী (২৮) এবং ফুলবাড়ী ধনিরাম এলাকায় আব্দুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৭)।

কোম্পানি কমান্ডার বলেন, ‘ভোররাতে সদর উপজেলার জালালপুর পূর্ব পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে একটি গাড়ি তল্লাশি করে ৩৪ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘কুড়িগ্রাম জেলা থেকে গাঁজা এনে পাবনা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে এই মাদককারবারিরা। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও মাদকের মামলাও রয়েছে।’

গ্রেফতার আসামিদের সদর থানায় হস্তান্তর এবং নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর