Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে হিরণ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন, খালাস ৭

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ২০:৫৫

মানিকগঞ্জ: ২০০৯ সালের আলোচিত হিরণ হত্যা মামলায় ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় আরও ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো’তাছিম বিল্যাহ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের আব্দুল মজিদ হিরণ নামাজ ও খাওয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে হিরণের মরদেহ উদ্ধার করা হয়। এজাহারে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করা হয়।

এ ঘটনায় নিহত হিরণের ভাই মো. লুবান মিয়া ২০০৯ সালের ৮ অক্টোবর সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর