Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৪

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের বিদ্যুৎচালিত মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম ওরফে বরু (৫০) দর্শনা পৌরসভার শান্তিপাড়ার মরহুম সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির মালিক কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম ফজরের নামাজের জন্য অজু করতে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে গেলে দেখতে পান, হাতে কাঁচি নিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটরের মেইন তারের পাশে মৃত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে ছুটে আসে ছেলে আশরাফুল ইসলাম, প্রতিবেশী রশিদুল ইসলামসহ স্থানীয়রা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পুলিশের শীর্ষ ৬ কর্মকর্তার রদবদল
১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

আরো

সম্পর্কিত খবর