Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কামরাঙ্গীরচরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৮:২৯

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি মাদরাসায় লেখাপড়া করতো।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর জাওলাহাটি চৌরাস্তা হাজিরঘাট এলাকার টিনশেড দোকানের সঙ্গে বিদ্যুতায়িত হয় ইয়াসিন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিনের বাবা মো. সাব্বির হোসেন বলেন, ‘আমাদের বাসা কামরাঙ্গীরচর গাজিরঘাট এলাকায়। আমি জাওলাহাটি চৌরাস্তায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করি। মাঝে-মধ্যে ইয়াসিন আমার কর্মস্থলের পাশে একটি মাঠে যেত। আজও সে ওই মাঠে যায়। সেখানে একটি টিনশেড রিকশার গ্যারেজ আছে। ওই টিনশেড দোকানের সঙ্গে হাত লেগে সে বিদ্যুতায়িত হয়। দেখতে পেয়ে সেখানকার লোকজন ইয়াসিনকে দোকানের ভেতরে নিয়ে হাত-পা মালিশ করতে থাকে। খবর পেয়ে সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যায়। ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় ওই ঘরটি বিদ্যুতায়িত হয়েছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার জুগনীপাশা গ্রামে। কামরাঙ্গীরচর গাজিরঘাট এলাকায় ভাড়া থাকেন তারা। ইয়াসিন স্থানীয় একটি মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়তো। এক ভাই এক বোনের মধ্যে ইয়াসিন ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর