Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৫:১৭ | আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:০৪

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)। এবং ক্যান্টিন বয় মো. আমির (২৫) শংকর (২৫) কাওছার (৩০), আল-আমিন (৪৫)।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ক্যান্টিনের বুফে দুপুরে খাবার খাওযার জন্য সিরিয়াল ধরেছিলেন। তখন কিচেনের ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিন বয়সহ থাকা ১২ জন দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। রান্না শেষে কেউ একজন চুলা চালু করে রেখেছিল। এরপর ম্যাচ জালাতেই বিস্ফোরনে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়ে গেছে তা দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর