Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জরুরি চিকিৎসা সচেতনতায় সিমেক হেলথ ফাউন্ডেশনের সিপিআর প্রশিক্ষণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ২০:৫৯

ঢাকা: সাধারণ মানুষের মধ্যে জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা তৈরির লক্ষ্যে সিমেক হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বেসিক লাইফ সাপোর্ট সিপিআর (সিপিআর) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় সিমেক হেলথ ফাউন্ডেশনের একাডেমিক ভবনের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের সময় তাৎক্ষণিকভাবে সিপিআর প্রয়োগের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।

আয়োজকরা জানান, কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রতি মিনিটে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১০ শতাংশ করে কমে যায়। তবে সঠিক সময়ে সিপিআর দিতে পারলে মৃত্যুর ঝুঁকি ২ থেকে ৩ গুণ পর্যন্ত কমানো সম্ভব। মে মাসে ব্যাচে মোট ২০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে এ প্রশিক্ষণ সম্পন্ন করেন। কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্শেদ এবং সিমেক হেলথের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ডা. নীলাঞ্জনা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিমেক হেলথের ম্যানেজিং ডিরেক্টর ও সিমেক হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

এ সময় সিমেক হেলথের ডিরেক্টর ও সিমেক হেলথ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম বলেন, পরিবার, অফিস সহকর্মী কিংবা প্রিয়জনকে নিরাপদ রাখতে সিপিআরের মতো জীবন রক্ষাকারী প্রশিক্ষণ সবার জানা প্রয়োজন। তিনি আগ্রহীদের সিপিআর প্রশিক্ষণে অংশ নিতে সিমেক হেলথের হটলাইন নম্বর ০১৩২৫৭৭৫৭৫৭ এবং ০১৭১৭৭৫৭৫৯৩-এ যোগাযোগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিমেক হেলথ ফাউন্ডেশনের সভাপতি শহীদ সালাম প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর