Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৫:৪৩ | আপডেট: ২০ জুন ২০২৬ ১৯:২৯

পিআইবিতে ‘এআই ও ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক কর্মসূচি।

ঢাকা: রাজনৈতিক বিটে কর্মরত সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। আজ ২০ ও আগামীকাল ২১ জুন পিআইবিতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর সদস্যরা।

পিআইবি সূত্রে জানা গেছে, ‘এআই ও ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সাংবাদিকদের এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, ফ্যাক্ট চেকিংয়ের কৌশল এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে দক্ষ করে তোলা।’

বিজ্ঞাপন

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সাংবাদিকতায় এর ব্যবহার, চ্যালেঞ্জ মোকাবিলার উপায়, বিভিন্ন ধরনের এআই টুলস এবং ফ্যাক্ট চেকিং পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হবে। পাশাপাশি ভুয়া ছবি ও ভিডিও যাচাই, এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়েও আলোচনা করা হবে।

পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে থাকছেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা। এর মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের হেড অব নিউজ আরিফুল ইসলাম আরমান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, সামকিড’র প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান।

দুই দিনের কর্মসূচিতে এআই টুল পরিচিতি, গুগল ট্রেন্ডস ও পিপিটি ব্যবহারের কৌশল, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও নির্মাণ, ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন পদ্ধতি এবং সাইবার সিকিউরিটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের মতে, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং তথ্য যাচাইভিত্তিক মানসম্মত সংবাদ পরিবেশনে সক্ষম করে তোলাই এ প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা এআই প্রযুক্তির ব্যবহার করে আরও কার্যকর ও নির্ভুল প্রতিবেদন তৈরি করতে পারবেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর