Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির পরেও দূষিত ঢাকার বাতাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১১:০০ | আপডেট: ৬ জুন ২০২৬ ১৫:৫৫

ঢাকা: রাজধানী ঢাকায় দীর্ঘ তাপদাহের পর বৃষ্টির দেখা মিললেও বাতাসের মানের খুব একটা উন্নতি হয়নি।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। এ সময় ঢাকার বায়ুর মান সূচকে স্কোর ছিল ১৬৪, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। সাধারণত ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

বিশ্বের ১২৪টি শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে তৈরি এই তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৮৮। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬৬। এছাড়া এই তালিকায় ওপরের সারিতে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের লাহোর, চীনের চেংদু, ভিয়েতনামের হ্যানয়, উগান্ডার কাম্পালা, চিলির সান্তিয়াগো ও ভারতের কলকাতা। অন্যদিকে, আজকের তালিকায় সবচেয়ে ভালো বায়ুর মান কাজাখস্তানের আলমাটির, যাদের স্কোর মাত্র ৮।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর