Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দূষণে ঢাকার বাতাস মাঝারি পর্যায়ে, শীর্ষে লাহোর

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১১:৩০

রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: টানা চারদিন ধরে রাজধানী ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে।

সোমবার (৩ আগস্ট ) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ শীর্ষ ১৫-এর বাইরে ১৬তম অবস্থানে রয়েছে। এই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ৮৪, যা সহনীয় হিসেবে গণ্য করা হয়।

এদিকে বায়ুদূষণের দিক থেকে তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। শহরটির দূষণ স্কোর ১৫৫, যার অর্থ সেখানকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের তালিকায় লাহোরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা (স্কোর ১৫২), তৃতীয় অবস্থানে বাহরাইনের মানামা (১৪৪), চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৪৪) এবং পঞ্চম অবস্থানে রয়েছে কাতারের দোহা (১৩৯)।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর