Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় বাতাসের মান এখনও সহনীয়

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১২:২৬ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৪:৩৫

ছবি: সারাবাংলা

ঢাকা: কোরবানির ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় গত সপ্তাহ থেকে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল বেড়েছে, খুলেছে সব ধরনের অফিস-আদালত। কর্মব্যস্ততা ও লোক সমাগম বাড়লেও তুলনামূলকভাবে ঢাকার বায়ুর মান বেশ কিছুদিন ধরে খুব একটা খারাপের দিকে যায়নি।

মঙ্গলবার (৯ জুন) বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকা পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৮টা ৪৮ মিনিটের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ২১৪ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। অন্যদিকে, জনবহুল রাজধানী ঢাকা ৯৪ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় ১৬ নম্বর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মানকে মাঝারি বা সহনীয় ধরা হয়। অন্যদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সেই হিসেবে আজ ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ৯৪, যা নির্দেশ করে যে এখানকার বাতাস বর্তমানে মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে। অপরদিকে, শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর আজ ২১৪, অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর