Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাজিয়া মিছিলে ধারাল অস্ত্রের আঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ২০:৪২ | আপডেট: ২৭ জুন ২০২৬ ০৯:০৫

তাজিয়া মিছিলে ধারাল অস্ত্রের আঘাতে যুবক নিহত। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ধারাল অস্ত্রের আঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাবাজার এলাকায় ধারাল অস্ত্রের আঘাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে তাজিয়া মিছিলে ধারাল ছুরি সাদৃশ্য বস্তুর আঘাতে গুরুতর আহত হন ওই যুবক। সেখান থেকে পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স হবে আনুমানিক (৩০) বছর। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর