Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় মাদরাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২২:৩৫

ঢাকা: রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকার একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ৩টার দিকে বক্সনগর দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় (তাখসিসি শাখা) এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬) ও রোমান (১৫)।

মাদরাসার শিক্ষক আশিকুর রহমান আকাশ জানান, ৮তলা ভবনটির পুরোটাই মাদরাসা। যারা আহত হয়েছে তারা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা ৬ষ্ঠ তলায় থাকেন। বিকেলে ৬ষ্ঠতলায় তারা যখন ঘুমিয়ে ছিল তখন দেওয়ালে থাকা বৈদ্যুতিক সুইচের বক্সে একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে দেওয়ালের কয়েকটি ইট খসে পড়ে। সেগুলোর আঘাতেই আহত হয় ওই ৫ শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা ছেড়ে দেন। রেদোয়ান এখনও চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ডেমরা মাদরাসা থেকে ৫জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে আসে। এদের মধ্যে ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রেদোয়ান নামে এক শিক্ষার্থীর মাথায় আঘাত আছে। সে চিকিৎসাধীন আছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর