Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬০

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১২:৩৫ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৫:০৪

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ছয়জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাফ ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর