Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১১:৪৮

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৫ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৮২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২২ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৮ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক আটজনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন সোনার অলংকার, নয়টি মোবাইলফোন, দুইটি পুরোনো মোটরসাইকেল ও একজন ভিক্টিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর