Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোলাপবাগে বাসচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ২২:২২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দু’জন।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী গোলাপবাগ মোড়ে একটি বাস কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সিরাজগঞ্জে। তিনি ইবনেসিনা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। আর আহতরা হলেন- রিকশা চালক মোজাম্মেল হক (৬০) ও রিকশা আরোহী আবুল কালাম (৫০)।

হাসপাতালে আহত আবু কালাম জানান, তিনি পেশায় সিএনজি চালক। তার বাসা সবুজবাগের দক্ষিণ বাসাবো এলাকায়। বিকেলে বাসাবো থেকে রিকশা যোগে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। তার রিকশায় আরও দুজন যাত্রী ছিলেন। এ সময় একটি বাস সায়েদাবাদ ফ্লাইওভার থেকে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে বেপোরোয়া গতিতে সামনের রিকশা, পথচারী ও অন্যান্য যানবাহনের ওপর উঠিয়ে দেয়। এতে তারা হতাহত হন।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম জানান, বিকেলে গোলাপবাগ মোড়ে ইরান এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুল্লাহ আল মামুন নামে ওই যুবক। এ ঘটনায় কয়েকজন আহত হয়। এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই আরও জানান, মামুনের বাড়িতে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ইরান পরিবহণের বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর