Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারায়ণগঞ্জে তেলের ট্যাংক কাটার সময় বিস্ফোরণে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৯:১৩

মরদেহ। প্রতীকী ছবি।

ঢামেক: নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে পুরোনো তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মহিবুল (৪৮) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল ৫টার দিকে রফিককে মৃত ঘোষণা করেন। আহত মহিবুল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ক্রাউন ফ্যাক্টরির অ্যাডমিন এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৃত ও আহত দু’জনই ওয়েল্ডিং মিস্ত্রি। একটি গাড়ির পুরোনো তেলের ট্যাংক গ্যাসের কাটার দিয়ে কাটার সময় গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শেখ রফিকের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। আর মহিবুল মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ঘটনার পরপরই তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শেখ রফিককে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন মহিবুল।’

বিজ্ঞাপন

তিনি জানান, রফিকের বাড়ি কক্সবাজারের রামু থানায়। দু’জনই কারখানার শ্রমিক।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বন্দর থানাকে অবগত করা হয়েছে।

 

সারাবাংলা/এসএসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর