Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১২:১০

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১ টি বিদেশি রিভলবার, ২ টি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ৩ বোতল দেশি মদ, ১ টি ছুরি, ১ টি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টীলের ট্যাপ ৪ টি, প্লাস্টিকের ট্যাপ ৫ টি, ১০ টি মোবাইল ফোন, ২১.২ লিটার ঔষুধের ক্যামিক্যাল ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর