Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৪:১৪ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৫:৩৮

গ্রেফতার হওয়া আসামিরা।

চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬’শ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫), ফেনী জেলার সালধর এলাকার নাছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ(২১) ও পরশুরাম থানার রেজাউল হকের ছেলে হাসানুর রাহি (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, নগরীর পাঁচলাইশ থানা এলাকায় জাল টাকা বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে হামজারবাগ অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আছান উল্লাহ প্রকাশ হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থাকা একটি শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অপরদিকে, গতকাল রাত সাড়ে ১০টায় হাটহাজারী থানাধীন আলীপুর আব্বাসিয়াপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ ও হাসানুর রাহি নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের পকেট থেকে সাড়ে ৮’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর