Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ২১:০৮ | আপডেট: ২৪ মে ২০২৬ ২৩:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। ঘটনার পর পরই অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত নুরুল্লাহর বাড়ি মহেশখালী উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ জঙ্গল সলিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ বিশেষ করে ছেলের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে ৬৩ বছর বয়সী নুরুল্লাহ ও তার ছেলে শফিউল্লাহর মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছিল। সম্প্রতি ছেলের স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ার পর পারিবারিক এই দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে। ঘটনার দিন বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে শফিউল্লাহ তার পিতা নুরুল্লাহকে ছুরিকাঘাত করে।

বিজ্ঞাপন

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই অভিযুক্ত ছেলে শফিউল্লাহ পালিয়ে যায়। এর পর থেকে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, ‘পারিবারিক বিরোধ, একই বাসায় বসবাস, ছেলের বেকারত্ব এবং স্ত্রীর বাবার বাড়ি চলে যাওয়ার ঘটনা, সব মিলিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর