Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটো ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৭:৪৮

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটো ভাই মুহাম্মদ জয়নাল (৩৮) নিহত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল ওই এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে। ঘটনার পর ঘাতক বড় ভাই মো. জাফরকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে নিশ্চিত করেছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিধান চন্দ্র দে।

এই পুলিশ কর্মকর্তা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই জাফরের সাথে ছোটো ভাই জয়নালের কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই জাফর ছোটো ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় জাফরকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়ও তদন্ত করছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর