Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁশখালীতে পানির স্রোতে ভেসে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৬:০৫ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৯:০১

বাঁশখালীতে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি

চট্টগ্রাম: জেলার বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মোহাম্মদ আশিক (৮) বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর শিশু মিরাজ (৬) একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হলে পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোতে ভেসে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঁশখালী গুণাগরি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, ‘পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবাইকে বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর