Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১২:০০

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।

চট্টগ্রাম: বন্যা ও টানা বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ তিন সপ্তাহ স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা কেন্দ্রের হলে ফিরেছেন। একইসঙ্গে দেশজুড়ে থাকা অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও যথারীতি তাদের নির্ধারিত রুটিন ধরে পরীক্ষা নেওয়া হচ্ছে।

দীর্ঘদিন থমকে থাকার পর চট্টগ্রাম বোর্ডে ফিরল পরীক্ষার আমেজ। এর আগে টানা বৃষ্টিপাত ও বন্যাকবলিত এলাকার দুর্ভোগের কারণে পরীক্ষার্থীদের মানসিক ও যাতায়াত পরিস্থিতির কথা বিবেচনা করে গত ১৬ জুলাই এই বোর্ডের সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

বিজ্ঞাপন

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন গত ২৩ জুলাই সংবাদ সম্মেলন করে পুনরায় পরীক্ষা শুরুর এই সিদ্ধান্ত জানান।

নতুন ঘোষণা অনুযায়ী, পরীক্ষার্থীরা বর্তমানে নিয়মিত রুটিন অনুসারেই পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে স্থগিতাদেশ কার্যকর হওয়ার আগে যেসব পরীক্ষা বাদ পড়েছিল, সেগুলোর জন্য নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে। চলতি বছর দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছেন। এর মাঝে চট্টগ্রাম বোর্ডের অন্তর্ভুক্ত ১১৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর