Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই আন্দোলনে গুলিতে গৃহকর্মী নিহত, যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭

যুবলীগ নেতা মো. সুমনকে (৩৭) গ্রেফতার।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে করা মামলায় যুবলীগ নেতা মো. সুমনকে (৩৭) গ্রেফতার করেছে সিআইডি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর বাজার এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় মোঃ সুমনকে গ্রেফতার করে সিআইডি। সুমন পল্টন ১৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। সে বর্তমানে রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকত।

জসীম উদ্দিন বলেন, গত ১৮ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে। এসময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়। হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ২০২৪ তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রমনা মডেল থানায় গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা দায়ের করে।

সিআইডির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছে যে, তিনি ওই হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামী ও পরিকল্পনাকারীদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য আদালতে গ্রেফতার সুমনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর