Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শনির আখড়ায় মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২১:৫২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৯:২৭

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় একটি বাসায় আলো আক্তার (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো সে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

আলোর বাবা মো. রাসেল জানান, কদমতলী শনির আখড়ায় একটি বাসায় ভাড়া থাকেন তারা। স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়তো তার মেয়ে। বিকেলে বাসায় সবার অচোগরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এলাকারই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আলো কেন এই ঘটনা ঘটিয়েছে তা তাদের কারও জানা নেই। কারও সঙ্গে কোনো ঝগড়াও হয়নি। কোনো কারণে রাগারাগিও করেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলি থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর