ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটিতে সই করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
কর্মকর্তাদের মধ্যে- ডিএমপির সদরদফতর ও প্রশাসনের মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, মো. শাহজাহান হোসেনকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে ট্রাফিক-উত্তরা বিভাগে, মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-উত্তরা বিভাগ থেকে ট্রাফিক-গুলশান বিভাগে, মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগ থেকে ডিএমপির সদরদফতর ও প্রশাসনে এবং মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকরে নির্দেশ দেওয়া হয়েছে বলেও আদেশে জানানো হয়েছে।