Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ২২:৫৫ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৫:৩৬

-ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে রিফাত হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে যাত্রবাড়ীর রায়েরবাগ এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত রিফাতের বাবা হাসেম মৃধা জানান, তারা রায়েরবাগ খান বাড়ি ভাড়া থাকেন। রিফাত একটি কার্টন কারখানায় কাজ করতেন। পাশাপাশিতে বাড়িতে ভাড়া থাকেন শাকিল (২৬) নামে এক যুবক। রাত সাড়ে ৮টার দিকে বাসার পেছনে বসে ছিল রিফাত। এ সময় শাকিল নামে ওই যুবক রিফাতকে বলে, ‘কিরে বসে বসে গাঁজা খাস খাস নাকি?’ এই কথা শুনে শাকিলকে বকাবকি করে রিফাত। এক পর্যায়ে শাকিল রিফাতকে মারধর করে। এতে অচেতন হয়ে পড়ে রিফাত। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসেম মৃধা আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চাঁনপুরা গ্রামে। বর্তমানে রায়েরবাগের খান বাড়িতে ভাড়া থাকেন। তিন ভাই তিন বোনের মধ্যে রিফাত ছিল পাঁচ নম্বর। তিনি এলাকায় একটি কার্টন তৈরির কারখানায় কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর