Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ২৩:১০

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআই’র দুই সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

আইজিপি এফবিআই’র সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআই’র সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর