Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ২২:২৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ০৯:৫০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিনী আশা আক্তার (২৮)।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভিতর থেকে সাটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তার ডান কাধে একটি গুলি এসে লাগে।

বিজ্ঞাপন

আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামীও ওই জায়গার চা দোকানি। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গুলাগুলি শুরু হয়। তখন দোকানের ভিতর থাকা অবস্থায় তিনি কপালের ঠিক মাঝ বরাবর গুলিবিদ্ধ হন।

এদিকে আহত আশা আক্তার জানান, তিনি থাকেন ওই এলাকাতেই। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারি মাঝে পড়ে যান। এতে তার ডান পায়ের রানে গুলিবিদ্ধ হয়। তবে কারা গুলাগুলি করছিল, সেটি তিনি জানেন না।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ৩ জনই জরুরি বিভাগে ভর্তি আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর