Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাকসু প্রতিনিধিদের গেজেট প্রকাশ আজ, শপথ ২৬ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৭:৫০

কোলাজ ছবি: সারাবাংলা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন সংশ্লিষ্ট হল প্রভোস্টরা।

বুধবার (২২ অক্টোবর) দুপুর দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক সেতাউর রহমান।

তিনি বলেন, ‘রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের গেজেট আজই প্রকাশ করা হবে। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সিনেট ভবনে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসু সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর প্রভোস্টরা।’

বিজ্ঞাপন

প্রতিনিধিদের বাজেট বরাদ্দ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। সব খরচের হিসাব শেষ হলে দেখা যাবে কত টাকা অবশিষ্ট থাকে, তার ওপর নির্ভর করবে প্রতিনিধিদের বরাদ্দ।’

এর আগে, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার বিজয়ী হন।

উল্লেখ্য, সাড়ে তিন দশক পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর