Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আহত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা

রাবি করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৯:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হিসাববিজ্ঞান বিভাগের আহত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় মেডিকেলে তালা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থীর নাম শাহরুখ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পান তিনি। এরপর চিকিৎসার জন্য রাবি মেডিকেল সেন্টারে গেলে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিকেলে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেয়।

বিজ্ঞাপন

হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী আবুরজিন বিন আজমাইল বলেন, ‘প্রথম বর্ষের একজন শিক্ষার্থী সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়। চিকিৎসার জন্য সে রাবি মেডিকেলে আসলে তাকে ন্যূনতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেওয়া হয়। এখন যদি তারা ন্যূনতম চিকিৎসা দিতে না পারে, তাহলে এই মেডিকেল সেন্টার না থাকা-ই ভালো।’

তিনি দাবি জানান, ‘এখানে দায়িত্বরত যে চিকিৎসক ছিলেন, তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। মেডিকেল সেন্টারে চিকিৎসার পরিবেশ উন্নত করতে হবে, যাতে গুরুতর কোনো সমস্যা না হলে প্রাথমিক চিকিৎসাটা অন্তত দিতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেই আমি মেডিকেলে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। আশা করি, দ্রুত বিষয়টির সমাধান করতে পারবো।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর