Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবির ৬ অনুষদে নতুন ডিন নিয়োগ

কুবি করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ২৩:৪৯

কুবির ৬ অনুষদের নতুন ডিনরা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

আজ সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের সই করা অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, বিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কলা ও মানবিক অনুষদে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিমকে ডিন নিযুক্ত করা হয়।

এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তোফয়েল আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এবং আইন অনুষদে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ডিন দিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজনেস স্টাডিজ এবং আইন অনুষদের বর্তমান ডিনদের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ অনুযায়ী নতুন দায়িত্ব দেওয়া হয়। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিজ নিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। আগামী ১২ মে থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর