Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেধাবীদের বৃত্তির জন্য রাবিকে ১০ লাখ টাকা দিল ভূমিমন্ত্রীর পরিবার

রাবি করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১২:০৭

ভূমিমন্ত্রীর সহধর্মিণীর হাতে তুলে দেওয়া হেচ্ছ স্মারক উপহার।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর পরিবার।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় তিনি এই অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার অনুরোধ জানান। চেক গ্রহণ শেষে উপাচার্য এ মহৎ উদ্যোগের জন্য ভূমিমন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান। পরে তিনি অধ্যক্ষ সালমা শাহাদতের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক এস. এম. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও, অনুষ্ঠানের শেষে ভূমিমন্ত্রীর মরহুম পিতা ফজলার রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি তার মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি বৃত্তি চালুর জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর