Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৬ বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭

ঢাকা: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য হলেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। বর্তমা‌নে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৬২ বিলিয়ন ডলার; যা আগের কর্মদিবসের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের এসব তথ্য জানা যায়।

সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল নির্ধারিত বি‌পিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩০ দশমিক ১০৭ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ স্থিতিশীল থাকা, আমদানি ব্যয় নিয়ন্ত্রিত পর্যায়ে থাকা এবং কেন্দ্রীয় ব্যাংকের বাজার ব্যবস্থাপনার ফলে রিজার্ভে এই উন্নতি সম্ভব হয়েছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রিজার্ভের এই অবস্থান দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদদের ধারণা, আগামী দিনে রেমিট্যান্স প্রবৃদ্ধি ও রফতানি আয় অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর