Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জিতুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১১:১৪

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের অর্থনীতির অন্যতম চালক প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ নিয়ে এসেছে ‘হার না মানা হার’ ক্যাম্পেইন। দেশে থাকা প্রিয়জনদের নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাঠিয়ে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিট্যান্স পাঠালেই পাচ্ছেন স্বর্ণের হার জেতার সুযোগ।

মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রিয়জনদের জন্য রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি বাড়তি একটা আনন্দ ও উপহার জেতার সুযোগ দিচ্ছে নগদের এই ক্যাম্পেইন।

বিজ্ঞাপন

এ ছাড়া পুরস্কার হিসেবে থাকছে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর