Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের রিজার্ভ বেড়ে ৩৫.২৯ বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১২:১৬ | আপডেট: ৫ মে ২০২৬ ১৫:৫২

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে।

সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩৫.২৯ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন বা ৩০.৫৯ বিলিয়ন ডলার।

এর আগের দিন রোববার (৩ মে) পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২০৪ দশমিক ৭৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাবে ছিল ৩০ হাজার ৫১২ দশমিক ২৯ মিলিয়ন ডলার। এক দিনের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভ কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রিজার্ভ বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

এর আগে, মার্চ মাসে প্রবাসী আয় ছিল ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড হয়েছে।

উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর