Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.১০ বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৭:৫২ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৯:৩৭

কোলাজ ও প্রতীকী ছবি : সারাবাংলা

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ)-এর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভের এ অবস্থান দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ মার্চ ২০২৬ তারিখে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩৪ হাজার ১০২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী বর্তমানে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ২৯ হাজার ৩৮২ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর সঙ্গে আমদানি-রফতানির বিল পরিশোধের জন্য ১ হাজার ৩৬৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এই অর্থ পরিশোধের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা চাপ পড়েছে।

অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ সূচক। আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ পরিশোধ এবং মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এই রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয় অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর