Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বয়লার আমদানিতে আগাম অনুমোদন বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেট
১৪ জুলাই ২০২৬ ২২:০৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৯:০২

বয়লার ও বাংলাদেশ ব্যাংক লোগো। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিদেশ থেকে বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির ক্ষেত্রে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন নিশ্চিত করতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে সার্কুলার পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের ২৮ জুন ২০২৬ তারিখের স্মারকের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বয়লার বা বয়লার কম্পোনেন্ট আমদানির আগে সংশ্লিষ্ট আমদানিকারককে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সংযুক্ত গেজেট অনুযায়ী, বয়লার বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধিতে বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির পুরো প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, আমদানিকারককে নির্ধারিত ফরমে আবেদন করে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন নিতে হবে। আবেদন যাচাই শেষে অনুমোদন দেওয়া হবে অথবা প্রয়োজনীয় কারণ উল্লেখ করে আবেদন বাতিল করা হবে। বাতিল হলে ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ থাকবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, বয়লারের মান নিশ্চিত করতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদেশে নির্মাতার কারখানা বা উৎপাদন প্রক্রিয়াও পরিদর্শন করতে পারবেন। এ ক্ষেত্রে নির্মাতা বা আমদানিকারককে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

এ ছাড়া বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আমদানি নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক। আমদানি করা বয়লার ব্যবহার বা বিক্রির আগে প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে বয়লার নির্মাণ, নিবন্ধন বা মেরামতের আবেদনও বাতিল হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ নির্দেশনার ফলে বয়লার আমদানিতে নিয়ন্ত্রক সংস্থার তদারকি আরও জোরদার হবে। একই সঙ্গে শিল্পকারখানায় ব্যবহৃত বয়লারের মান, নিরাপত্তা এবং আইনগত অনুগত্য নিশ্চিত করা সহজ হবে।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর